দাদির মিলাদে প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল মঙ্গলবার বাদ মাগরিব তাঁর দাদি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মা সায়রা খাতুনের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দেন।
মিলাদ ও দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছোট বোন শেখ রেহানা এবং শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকী রুপন্তী ও পরিবারের অন্য সদস্যরা অংশ নেন।
পাশাপাশি আওয়ামী লীগের নেতা ফজলে নূর তাপসসহ সংসদ সদস্য এবং বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের ট্রাস্টি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারাও এতে যোগ দেন।
মিলাদে প্রয়াত সায়রা খাতুনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধিসহ বঙ্গবন্ধু এবং ১৫ আগস্টের অন্য শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়।