দানবীর ব্যাংক কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের যশোর শহর শাখার এক কর্মকর্তা কোনো চেক, জামানত বা দলিলপত্র ছাড়াই গত রোববার এক গ্রাহককে ২৫ লাখ টাকা দেন। বিষয়টি ধরা পড়ার পর সোমবার ওই কর্মকর্তা ও গ্রাহককে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ব্যাংকের ক্যাশ ইনচার্জ মনিরুজ্জামান ও ব্যাংকের গ্রাহক যশোর শহরতলির বালিয়াডাঙ্গা গ্রামের আনোয়ারা বেগম। তাঁদের বিরুদ্ধে ব্যাংকের শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান কোতোয়ালি থানায় মামলা করেছেন। তবে টাকা উদ্ধার করা যায়নি। কোতোয়ালি থানার ওসি এমদাদুল হক শেখ বলেন, আনোয়ারা বেগম যশোরের চিহ্নিত প্রতারক। তাঁর নামে কোতোয়ালি থানায় প্রতারণার তিনটি মামলা রয়েছে।
ব্যাংকের শহর শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান জানান, রোববার সন্ধ্যায় ক্যাশ মেলানোর সময় তিনি ২৫ লাখ টাকা কম দেখতে পান। পরদিন তিনি মনিরুজ্জামানের কাছে এর ব্যাখ্যা জানতে চান। মনির তাঁকে জানান, রোববার তিনি আনোয়ারা বেগমকে ২৫ লাখ টাকা দিয়েছেন। তবে এর সপক্ষে কোনো চেক বা কোনো দলিল জমা রাখেননি।
এরপর মিজানুর রহমান কৌশলে আনোয়ারা বেগমকে ব্যাংকে ডেকে আনেন।