দানবীর রণদার জন্মজয়ন্তী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরে বিপুল উৎসাহের মধ্য দিয়ে দানবীর রণদাপ্রসাদ সাহার জন্মজয়ন্তী পালিত হয়েছে। গতকাল রোববার সকালে ১১৯টি মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
মির্জাপুর গ্রামবাসীর উদ্যোগে রণদা জন্মজয়ন্তী উদ্যাপন কমিটি রণদা নাটমন্দিরে শুক্রবার থেকে তিন দিনব্যাপী আলোচনা সভা, রণদার কর্মজীবনের ওপর রচনা, নৃত্য, সংগীত, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে।
গতকাল সন্ধ্যায় অনুষ্ঠানের শেষ দিনে রণদা নাটমন্দিরে কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে রণদার পুত্রবধূ কুমুদিনী কল্যাণ সংস্থার পরিচালক শ্রীমতী সাহা, সাবেক কাস্টমস কর্মকর্তা বিপ্লব বোষ, মির্জাপুর পৌরসভার মেয়র শহীদুর রহমান, সাবেক মেয়র মোশারফ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দুর্লভ বিশ্বাস, রণদা জন্মজয়ন্তী উদ্যাপন কমিটির সভাপতি অধ্যাপক শিবপদ ঘোষ, সাধারণ সম্পাদক নিরঞ্জন পাল প্রমুখ বক্তৃতা করেন।
পরে অতিথিরা শিশু-কিশোরদের নিয়ে রণদার প্রতিকৃতি ও গ্রামবাংলার ছবির চিত্রাঙ্কন, রণদাপ্রসাদ সাহা ও তাঁর কর্মজীবন-বিষয়ক রচনা এবং কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেন।