দাপদাহ ও বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ জনজীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুদ্র গ্রীষ্মের প্রচণ্ড দাপদাহে সারা দেশ পুড়ছে। এর সঙ্গে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট জনজীবন অতিষ্ঠ করে তুলেছে। তেমন বৃষ্টিও হচ্ছে না। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই অস্বস্তিকর গরম আরও কয়েক দিন অব্যাহত থাকবে।গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। গত মঙ্গলবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৯ ডিগ্রি সেলসিয়াস, যা ছিল আগের এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। গতকাল সারা দেশের মধ্যে সর্বোচ্চ ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে রাজশাহীতে। সিলেটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছাড়া গতকাল সারা দেশে আর কোথাও বৃষ্টি হয়নি।তীব্র দাপদাহে অতিষ্ঠ নগরবাসীর ভোগান্তি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে লাগামছাড়া লোডশেডিং।