দাপ্তরিক কাজে বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো দাপ্তরিক কাজে বঙ্গভবনে গিয়েছেন অস্থায়ী রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার মো. আবদুল হামিদ। গতকাল বুধবার বেলা তিনটার দিকে তিনি সংসদ ভবন থেকে বঙ্গভবনে যান।স্পিকারের একান্ত সচিব জয়নাল আবেদীন প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, অস্থায়ী রাষ্ট্রপতি গতকাল বঙ্গভবনের কর্মকর্তাদের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেন। এ ছাড়া বেশ কিছু ফাইলে স্বাক্ষর করেন। কাজ শেষে তিনি ছয়টার দিকে সংসদ ভবনের কার্যালয়ে ফিরে যান। গত ১৪ মার্চ সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন আবদুল হামিদ। এরপর ২০ মার্চ দেশের ১৯তম রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুর পর সংবিধানের বিধান অনুযায়ী স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেন।অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেও আবদুল হামিদ সংসদ ভবনে স্পিকারের কার্যালয় থেকে দায়িত্ব পালন করছেন।