প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের লোহাগড়া উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ মল্লিকের (৪৫) লাশ দাফন করা হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে আটটার দিকে তাঁর বাড়ি দোয়ামল্লিকপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে নড়াইল সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ বাড়িতে এনে জানাজা হয়। লোহাগড়া বাজারের একটি নির্মাণাধীন বাড়ি থেকে শুক্রবার সকালে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার দোয়ামল্লিকপুর গ্রামের কুটি মিয়া মল্লিকের ছেলে। লোহাগড়া থানার ওসি মো. জাহাঙ্গীর আলম গতকাল শনিবার বিকেলে বলেন, এ বিষয়ে থানায় কেউ এজাহার দেয়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।