দাফন সম্পন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের মধুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মফিজুর রহমান ওরফে মঞ্জু মিয়ার দাফন গতকাল বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। বেলা ১১টায় মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ফরিদপুর-১ আসনের সাংসদ আবদুর রহমান, সাবেক সাংসদ কাজী সিরাজুল ইসলাম, রাজবাড়ী-২ আসনের সাবেক সাংসদ মো. নাসিরুল ইসলাম, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন প্রমুখ অংশ নেন। জানাজা শেষে দুপুরে উপজেলার শাহ হাবিব মাদ্রাসা কবরস্থানে তাঁকে দাফন করা হয়। ফরিদপুর অফিস|