দাফনের আড়াই মাস পর গৃহবধূর লাশ উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুনরায় ময়নাতদন্তের জন্য দাফনের আড়াই মাস পর নয়তন খাতুন (৩০) নামের এক গৃহবধূর লাশ কবর থেকে তোলা হয়েছে। গতকাল বুধবার যশোরের চৌগাছা উপজেলার আড়সিংড়ি পুকুরিয়া গ্রামের কবর থেকে লাশটি তুলে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।পুলিশ সূত্র জানায়, গত ১৪ সেপ্টেম্বর আড়সিংড়ি গ্রামের স্বামীর বাড়ি থেকে নয়তন খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠায় চৌগাছা থানার পুলিশ। ময়নাতদন্ত শেষে ওই দিন লাশ দাফন করা হয়। তদন্ত প্রতিবেদনে বলা হয়, গলায় ফাঁস দিয়ে নয়তন আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে চৌগাছা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা চৌগাছা থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হক বলেন, গৃহবধূর ভাই সানোয়ার হোসেন ময়নাতদন্ত সঠিক হয়নি বলে আপত্তি জানান। নতুন করে ময়নাতদন্তের জন্য তিনি যশোর নারী ও শিশু নির্যাতন দমন আদালতে একটি আবেদন করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম সোহরাব হোসেনের নেতৃত্বে লাশ উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের অনুমতি দেন আদালত।