দাফনের দেড় মাস পর বৃদ্ধের লাশ উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশে দাফনের প্রায় দেড় মাস পর খইমুদ্দিন আকন (৭০) নামের এক বৃদ্ধের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার মাধাইনগর ইউনিয়নের পৌষার গ্রামের কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে থানা-পুলিশ লাশটি উত্তোলন করে।
নিহত বৃদ্ধের ছেলে সাইফুল ইসলাম বলেন, ‘গত বছর ১২ ডিসেম্বর একটি ডোবার দখল নিয়ে জ্ঞাতিভাইদের বিরোধে প্রতিপক্ষের হামলায় আমার বাবাসহ ১৫ জন আহত হন। আমি সিরাজগঞ্জ জেলা আমলি আদালতে মামলা করি। দীর্ঘ পাঁচ মাস চিকিৎসাধীন থাকার পর গত ১ জুন আমার বাবা মারা গেলে বিনা ময়নাতদন্তেই গ্রামের লোকজন লাশ দাফন করে। এ ঘটনাটি আমি লিখিতভাবে আদালতকে অবহিত করি। এরই পরিপ্রেক্ষিতে বিচারক লাশটি উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন।’