প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার দর্শনা বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ১৩ জন ছাত্রী তীব্র দাবদাহে অসুস্থ হয়ে পড়ার ঘটনায় বিদ্যালয়টি অনির্দিষ্টকালের ছুটি ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার সকালে এই ঘটনা ঘটেছে। অসুস্থদের চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ও দর্শনা কেরু হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। অসুস্থ ছাত্রীরা হচ্ছে, আখিতারা, অথৈ, পপি খাতুন, শারমিন সুলতানা, সান্ত্বনা খাতুন, জুঁই খাতুন, জান্নাতুল ফেরদৌস, সৌদিয়া ইসলাম, ছুমঞ্চা আক্তার, আলফা আঁখি, রুমি খাতুন ও ইতি খাতুন । বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। চুয়াডাঙ্গা প্রতিনিধি