দাবদাহে অস্থির জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশজুড়ে বইছে দাবদাহ। গত ছয় দিনে সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে ছয় ডিগ্রি সেলসিয়াস। দাবদাহে অস্থির জনজীবন। ছবিতে দাবদাহের চিত্র তুলে ধরা হলো।

ছবি: আশরাফুল আলম
ছবি: আশরাফুল আলম

গরম থেকে মুক্তি পেতে চৌবাচ্চার পানিতে নেমেছে ঢাকা চিড়িয়াখানার বানরগুলো। ছবিটি সোমবার দুপুরে তোলা।

ছবি: মনিরুল আলম
ছবি: মনিরুল আলম

চলছে চৈত্র মাস। পড়েছে কাঠফাটা গরম। এই গরমের মধ্যে দুই হকার তাঁদের পণ্য নিয়ে বাসের ছাদে উঠে যাচ্ছেন গন্তব্যে। রোদ থেকে বাঁচতে মাথায় ধরে রেখেছেন গাছের পাতা। ছবিটি সোমবার ফার্মগেট এলাকা থেকে তোলা হয়েছে।

ছবি: আনিস মাহমুদ
ছবি: আনিস মাহমুদ

সিলেটে দুই দিন ধরে প্রচণ্ড রোদ আর গরমে হাঁসফাঁস অবস্থা। অসহনীয় গরমের মধ্যে ট্রাকের নিচে শুয়ে জিরিয়ে নিচ্ছেন দুই শ্রমিক। ছবিটি শহরের কালিঘাট এলাকা থেকে দুপুরে তোলা।

ছবি: শাহ আলম
ছবি: শাহ আলম

চুয়াডাঙ্গায় সোমবার বেলা তিনটায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড গরমে শহরে মানুষের চলাফেরা কমে যায়। ছবিতে ছাতা মাথায় চলছেন কজন।

ছবি: আবদুস সালাম
ছবি: আবদুস সালাম

দেশব্যাপী চলছে তাপপ্রবাহ। গরমে অতিষ্ঠ শালিক জুটিও নেমে পড়েছে পানিতে। ছবিটি সোমবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে তোলা। ছবি: আবদুস সালাম

ছবি : আবদুস সালাম
ছবি : আবদুস সালাম

ভ্যাপসা গরমে মানুষের হাঁসফাঁস অবস্থা। ভেতরে গুমোট গরম থাকায় বাসের বাইরে মাথা রেখে একটু ঘুমিয়ে নিচ্ছেন এক বাসচালক। ছবিটি সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার কবি সুফিয়া কামাল হলের সামনে থেকে তোলা।

ছবি: এহসান-উদ-দৌলা
ছবি: এহসান-উদ-দৌলা

প্রচণ্ড গরম থেকে বাঁচতে পুকুরে নেমে পড়েছে শিশুরা। ছবিটি যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রাম থেকে তোলা।