দাবদাহে নাটোরে ৩৫ ছাত্রী অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাবদাহে (হিটস্ট্রোক) গত শনিবার থেকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার গড়মাটি নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৩৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। গতকাল বুধবার অসুস্থ ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিদ্যালয়ের পাঠদান বন্ধ রাখা হয়েছে।বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহাতাবুর রহমান বলেন, ছাত্রীরা প্রত্যেকে হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছে। অত্যধিক গরমে ছাত্রীরা সাময়িক জ্ঞান হারিয়ে ফেলেছিল। তাদের স্যালাইন দেওয়া হয়েছে।গড়মাটি নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা পারভিন জানান, গত শনিবার দুপুরে ১২ জন ছাত্রী জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয় চিকিৎসক দিয়ে সুস্থ করে তাদের বাড়িতে পাঠানো হয়। পরের দিন বাড়ি ফেরার পথে আবারও তিনজন ও গতকাল একে একে ২০ জন ছাত্রী জ্ঞান হারিয়ে ফেলে। মাথায় পানি ঢেলে ১০ জনকে সুস্থ করা গেলেও বাকিদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।