দাবদাহে স্কুলের জন্য ৫ দফা নির্দেশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তীব্র দাবদাহের জন্য শ্রেণি কার্যক্রম পরিচালনায় মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সকালের স্কুল চালু করার সুযোগসহ পাঁচ দফা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। মাউশির উপপরিচালক এ কে এম মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, এ বিষয়ে তাঁরা একটি বিজ্ঞপ্তি দিয়েছেন। নির্দেশনার মধ্যে রয়েছে দাবদাহের কারণে ক্ষেত্রবিশেষে প্রাত্যহিক সমাবেশ স্থগিত ও স্থানীয় পর্যায়ে বিষয়টি বিবেচনায় নিয়ে পরিচালনা কমিটি বিদ্যালয়ের নির্ধারিত শ্রেণি কার্যক্রমের সময়সূচি পুনর্বিন্যাস করতে পারবে। বিদ্যালয় পরিচালনা কমিটির সিদ্ধান্ত নিয়ে ‘মর্নিং স্কুল’ করা যেতে পারে। প্রাত্যহিক সমাবেশ স্থগিত করে দ্বিতীয় পালা (শিফট) থাকা বিদ্যালয়ে নির্ধারিত সময়ের আগে শ্রেণি কার্যক্রম শুরু করা যেতে পারে। এ ছাড়া শিক্ষার্থীদের জন্য নিরাপদ পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তবে এ নির্দেশনাগুলো সাময়িক হিসেবে বিবেচিত হবে।