দাবা ও ক্রিকেট প্রশিক্ষণ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজার স্টেডিয়ামে গতকাল শনিবার থেকে জাতীয় ক্রীড়া পরিষদের জেলা পর্যায়ের অনূর্ধ্ব-১৮ অনাবাসিক দাবা ও ক্রিকেট প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সকাল সাড়ে ১০টায় কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান। সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জহিরুল ইসলামসহ ক্রীড়া সংস্থার কর্মকর্তা, বিসিবি ও জাতীয় ক্রীড়া পরিষদের প্রশিক্ষক ও কর্মকর্তারা। দাবায় ২০ জন ও ক্রিকেটে ২৫ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নিচ্ছে।