দাবা প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে আন্তর্জাতিক র্যাপিড দাবা প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে প্রতিযোগিতার উদ্বোধন করেন টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন। জেলা দাবা অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী জাকেরুল মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক মোরসালিন আহমেদ, অ্যাসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশের সভাপতি মো. এনায়েত হোসেন, টাঙ্গাইল জেলা দাবা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফাইজুল আনাম।