প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে খুদে দাবাড়ুদের নিয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী পাঞ্জেরী স্কুল দাবা টুর্নামেন্ট ২০১৭। রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় রাজশাহীর বিভিন্ন স্কুলের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছে। গতকাল বৃহস্পতিবার বিকেল তিনটায় প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ দিলরোজ আরা। রাজশাহী দাবা একাডেমির সভাপতি আখতারুজ্জামান রেজা তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজের সাবেক উপাধ্যক্ষ আবদুস সামাদ মন্ডল। স্বাগত বক্তব্য দেন রাজশাহী দাবা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মনিরুল ইসলাম। রাজশাহী দাবা একাডেমি এবং শেখ মনিরুল ইসলাম ক্রীড়া পাঠাগার ও সংগ্রহশালা যৌথভাবে এর আয়োজন করেছে। আর্থিক সহযোগিতা দিচ্ছে পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড। রাজশাহী প্রতিনিধি