দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পে অ্যান্ড সার্ভিসেস কমিশন ২০১৩-এ বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের প্রতিনিধি অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন সংগঠনটির নেতা-কর্মীরা। গতকাল সোমবার সংগঠনটির নেতারা এক যুক্ত বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, পে অ্যান্ড সার্ভিস কমিশন নিম্ন আয়ের কর্মচারী সংগঠনের দীর্ঘদিনের দাবি হলেও এতে ১১ লাখ নিম্ন বেতনভুক্ত গণকর্মচারীদের অন্তর্ভুক্ত করা হয়নি। দাবি মানা না হলে বঞ্চিত কর্মচারীদের পক্ষে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। বিজ্ঞপ্তি।