দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা নগরের শহীদ সোহরাওয়ার্দী কলেজ সরকারীকরণের দাবি জানানো হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কলেজের শিক্ষক ও অভিভাবকেরা এ দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলেজের অধ্যক্ষ মাধব চন্দ্র রায়। তিনি বলেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নামে ১৯৭২ সালে খুলনা মহানগরীর বানরগাতি এলাকায় শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রতিষ্ঠিত হয়। সারা দেশে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নামে প্রতিষ্ঠিত চারটি কলেজের মধ্যে শুধু খুলনায় প্রতিষ্ঠিত কলেজটি এখনো সরকারীকরণ হয়নি। এই কলেজের শিক্ষার মানও অনেক ভালো। কলেজটি সরকারীকরণের লক্ষ্যে খুলনা-২ আসনের সাংসদ মিজানুর রহমান ইতিমধ্যে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। খুলনা অফিস|