দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী কাজী হাবিবুর রহমান (২৪) হত্যার ১১ দিন পরও আসামিরা গ্রেপ্তার না হওয়ায় গতকাল শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বেলা একটা থেকে বিকেল চারটা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। খুনিদের চিহ্নিত করতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সিসি (ক্লোজড সার্কিট) ক্যামেরায় ধারণ করা হামলার দৃশ্য জনসমক্ষে প্রচার করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। ১৯ জানুয়ারি সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী কাজী হাবিবুর রহমানকে কুপিয়ে হত্যা করে ছাত্রলীগের আরেক পক্ষ। এ ঘটনায় নিহত হাবিবের ভাই কাজী জাকির হোসেন বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।