দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের জন্য ব্লাড সেল সেপারেটরি মেশিনটি অবিলম্বে চালু করতে হবে। এ ছাড়া ওই হাসপাতালে একটি থ্যালাসেমিয়া সেন্টার স্থাপনও জরুরি। গতকাল মঙ্গলবার নগরে সংবাদ সম্মেলন করে এসব দাবি জানান খুলনা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ফেলো বোরহানউদ্দিন। খুলনা বিএনপির জেলা ও মহানগর কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক তারিকুল ইসলাম। এ সময় রোগী ও তাঁদের অভিভাবকেরা বিড়ম্বনার কথা তুলে ধরেন। খুলনা প্রতিনিধি