দাবি আদায়ে ২৩ সেপ্টেম্বর থেকে কর্মবিরতি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর মর্যাদাসহ ১২ দফা দাবিতে ২৩ থেকে ৩০ সেপ্টেম্বর বিদ্যালয়ে কর্মবিরতি পালনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। ৩০ সেপ্টেম্বরের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে আগামী ১ অক্টোবর থেকে ঢাকায় অনশন কর্মসূচি পালন করবেন তাঁরা।
গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। পূর্ণদিবস কর্মবিরতির আগে ১৫ সেপ্টেম্বর থেকে তিন দিন তিন ঘণ্টা কর্মবিরতি এবং ১৯ সেপ্টেম্বর থেকে তিন দিন চার ঘণ্টা কর্মবিরতি পালন করা হবে। সম্মেলনে অভিযোগ করা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ১২ দফা দাবি নিয়ে দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষক সমিতি আন্দোলন করলেও সরকার তাতে সাড়া দিচ্ছে না।