দাবি আদায়ে আন্দোলনে নামছে নকলনবিশেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কেলভুক্ত করাসহ ১২ মাসের পারিশ্রমিক পরিশোধের দাবিতে আন্দোলনে নামছে আইন মন্ত্রণালয়ের অধীন নিবন্ধন অধিদপ্তরের নকলনবিশেরা (এক্সট্রা মোহরার)।
গতকাল রোববার বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ এক্সট্রা মোহরার অ্যাসোসিয়েশন আন্দোলন কর্মসূচি ঘোষণা করে। কর্মসূচির মধ্যে রয়েছে ১২ ও ১৩ এপ্রিল কালো ব্যাজ ধারণ, ১৭ এপ্রিল দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত দেশের সব জেলা সদর অফিসে মানববন্ধন, ১৮ থেকে ২১ এপ্রিল দেশের সব জেলা ও সাব-রেজিস্ট্রি (নিবন্ধন) অফিসে অর্ধদিবস কলম বিরতি এবং ২৪ থেকে ২৮ এপ্রিল সারা দেশে পূর্ণদিবস কলম বিরতি পালন।
সম্মেলনে বলা হয়, এরপরও দাবি আদায় না হলে ২ মে ঢাকায় মহাসমাবেশের আয়োজন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। লিখিত বক্তব্য পড়ে শোনান সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম।