দাবি আদায়ের জন্য সময়সীমা বেঁধে দিলেন শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপাচার্যের পদত্যাগসহ আট দফা দাবি মানার জন্য আগামী রোববার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলরত শিক্ষার্থীরা। গতকাল রোববার তাঁরা প্রতিদিনের মতো ক্লাস বর্জনসহ নানা কর্মসূচি অব্যাহত রেখে এই আল্টিমেটাম দেন।এ সময়ের মধ্যে দাবি মানা না হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামী রোববার উপাচার্যের কার্যালয় ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি দেবেন বলে হুমকি দিয়েছেন। এক সপ্তাহ ধরে আন্দোলন অব্যাহত থাকায় বিশ্ববিদ্যালয় কার্যত অচল হয়ে পড়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় শিক্ষার্থীরা মিছিল বের করে উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। দুপুর ১২টার দিকে তাঁরা আধা ঘণ্টার জন্য পাবনা-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। শিক্ষার্থীরা জানান, আট দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা ক্লাসে ফিরবেন না। উপাচার্য মো. মোজাফফর হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে আলোচনার জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কিন্তু শিক্ষার্থীরা কারও সঙ্গে আলোচনায় বসছেন না।’