দাবি না মানলে কঠোর কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতন ১১তম গ্রেডে (১২ হাজার ৫০০ টাকা) পুনর্নির্ধারণসহ ছয় দফা দাবি না মানলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ। গতকাল শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। ২৮ এপ্রিলের মধ্যে ছয় দফা দাবি মেনে না নিলে ২৯ এপ্রিল সংবাদ সম্মেলনের মাধ্যমে কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেওয়া হয় । বিজ্ঞপ্তি।