দাবি না মানলে ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে ১৩ ফেব্রুয়ারি থেকে সারা দেশে লাগাতার ধর্মঘটের ঘোষণা দিয়েছে বাংলাদেশ পেট্রলপাম্প ও ট্যাংক-লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।ধর্মঘট চলাকালে পেট্রলপাম্প ও ট্যাংক-লরির মাধ্যমে তেল উত্তোলন, পরিবহন, বিক্রি ও বিপণন বন্ধ থাকবে বলে গতকাল সোমবার রাজধানীর এক হোটেলে সংবাদ সম্মেলন করে ঐক্য পরিষদের নেতারা জানিয়েছেন।ঐক্য পরিষদের ১৩ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্যগুলো হচ্ছে: জ্বালানি তেল বিক্রির কমিশন সাত শতাংশে উন্নীত করা, জ্বালানি তেলে ভেজাল রোধে ডিপোতে ল্যাবরেটরি স্থাপন ইত্যাদি।