দাবি না মানলে পাটকল শ্রমিকদের কঠোর আন্দোলনের হুমকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাট-সুতা, বস্ত্রকল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের প্রতিনিধিরা শ্রমিকদের জন্য মজুরি ও উৎপাদনশীলতা কমিশন গঠনসহ ১১ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। দাবি দ্রুত মেনে না নিলে কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামার হুমকি দিয়েছেন প্রতিনিধিরা।গতকাল শনিবার আসাদ মিলনায়তনে সংগ্রাম পরিষদ আয়োজিত রাষ্ট্রায়ত্ত পাটশিল্পের ও নন-সিবিএ শ্রমিক প্রতিনিধি সভায় এ হুমকি দেওয়া হয়েছে।সংগ্রাম পরিষদের আহ্বায়ক আবুল বাশার সভাপতির বক্তব্যে সরকার দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।২০ শতাংশ মহার্ঘ ভাতার বকেয়া পরিশোধ, তত্ত্বাবধায়ক সরকারের রাষ্ট্রায়ত্ত পাটকলে দৈনিক ভিত্তিতে ৫০ শতাংশ শ্রমিক নিয়োগ বাতিল, দক্ষ কর্মচ্যুত শ্রমিকদের পুনর্বহাল, রেশনিংয়ের মাধ্যমে চাল, ডাল সরবরাহসহ ১১ দফা দাবি জানান শ্রমিকেরা। বিজ্ঞপ্তি।