দাবি না মানলে লাগাতার ট্যাংক লরি ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ দফা দাবি না মানলে ২০ নভেম্বর থেকে লাগাতার ট্যাংক-লরি ধর্মঘট পালন করা হবে বলে ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম জেলা ট্যাংক-লরি মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের নেতারা। গতকাল বৃহস্পতিবার সকালে পতেঙ্গার মেঘনাগেট প্রাঙ্গণে সমন্বয় পরিষদের মহাসমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।সমন্বয় পরিষদের নেতারা জানান, তাঁদের ১১ দফা দাবির মধ্যে রয়েছে: স্থায়ী ট্যাংক-লরি টার্মিনাল স্থাপন ও পুলিশের হয়রানি বন্ধ।সমন্বয় পরিষদের আহ্বায়ক আহমদ নবী চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চলের সভাপতি মৃণাল চৌধুরী। সমাবেশে বক্তারা শিগগিরই ১১ দফা দাবি মেনে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। অন্যথায় ২০ নভেম্বর থেকে লাগাতার ট্যাংক-লরি ধর্মঘট পালন করা হবে বলে তাঁরা হুঁশিয়ারি উচ্চারণ করেন।