দাবি না মানলে স্কুলে তালা
শিক্ষাকে জাতীয়করণ এবং বেসরকারি শিক্ষকদের নিঃশর্তভাবে জাতীয় পে-স্কেলে অন্তর্ভুক্ত না করলে প্রতিষ্ঠানে তালা দিয়ে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন শিক্ষকনেতারা। জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের উদ্যোগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বরিশাল নগরের অশ্বিনীকুমার হলে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
এতে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, দেশের অধিকাংশ শিক্ষাব্যবস্থার দায়িত্ব পালন করেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা। অথচ সবচেয়ে বেশি অবহেলা ও বঞ্চনার শিকার হচ্ছেন তাঁরা। মর্যাদা ও অধিকারহীন বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষকেরা।
দাবি আদায়ে ২৯ জুন বেলা ১১টায় অশ্বিনীকুমার হল থেকে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট বরিশাল বিভাগের আহ্বায়ক মহসিন-উল-ইসলাম।