দাবি না মানলে ১১ জানুয়ারি থেকে সর্বাত্মক কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অষ্টম জাতীয় বেতনকাঠামোয় সিলেকশন গ্রেড বহাল রাখাসহ বিভিন্ন দাবিতে দুই ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। দাবি মানা না হলে ১১ জানুয়ারি থেকে সর্বাত্মক কর্মবিরতি পালনের ঘোষণা দেন শিক্ষকনেতারা।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে একটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকেরা। একই দাবিতে তাঁরা ৩ জানুয়ারি থেকে কর্মবিরতি পালন করে আসছেন। তবে বিভিন্ন বিভাগের পরীক্ষা এর আওতামুক্ত ছিল।
অবস্থান কর্মসূচিতে শিক্ষকেরা বলেন, অবিলম্বে দাবিগুলো না মানা হলে ১১ জানুয়ারি থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করা হবে।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. আবুল মনছুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী এস এম খসরুল আলম কুদ্দুসীর পরিচালনায় সভায় বক্তব্য দেন জীববিজ্ঞান অনুষদের ডিন মাহবুবুর রহমান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক কামরুল হুদা প্রমুখ।