দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের লাগাতার কর্মবিরতিতে ফাঁকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের শ্রেণিকক্ষ। ফাইল ছবি
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের লাগাতার কর্মবিরতিতে ফাঁকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের শ্রেণিকক্ষ। ফাইল ছবি

গ্রেড সমস্যা নিরসনের দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের ৩৭টি সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের লাগাতার কর্মবিরতি কর্মসূচি চলবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব এ এস এম মাকসুদ কামাল।
গ্রেড সমস্যা নিরসনের দাবিতে লাগাতার কর্মবিরতির আজ মঙ্গলবার দ্বিতীয় দিনে এ এস এম মাকসুদ কামাল প্রথম আলোকে এ কথা বলেন।
শিক্ষকেরা তাঁদের মর্যাদা অক্ষুণ্ন রাখার জন্য আট মাস ধরে আন্দোলনের পর গতকাল সোমবার থেকে লাগাতার কর্মবিরতি শুরু করে। এই কর্মবিরতির কারণে বিশ্ববিদ্যালয়গুলোতে আজও কোনো ক্লাস হচ্ছে না।
এ এস এম মাকসুদ কামাল প্রথম আলোকে বলেন, আজও সারা দেশে বিশ্ববিদ্যালয়গুলোতে কর্মবিরতি কর্মসূচি চলছে। এবার দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা এই কর্মসূচি চালিয়ে যাবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্জন হল এলাকায় অবস্থিত প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের একজন শিক্ষক প্রথম আলোকে বলেন, গতকালের মতো আজও তাঁদের বিভাগে কোনো ক্লাস হচ্ছে না।

গ্রেড সমস্যা নিরসনের দাবিতে লাগাতার কর্মবিরতির আজ দ্বিতীয় দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষ শিক্ষক-শিক্ষার্থী শূন্য। ছবিটি আজ সকালে তোলা। ছবি: সাহাদাত পারভেজ
গ্রেড সমস্যা নিরসনের দাবিতে লাগাতার কর্মবিরতির আজ দ্বিতীয় দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষ শিক্ষক-শিক্ষার্থী শূন্য। ছবিটি আজ সকালে তোলা। ছবি: সাহাদাত পারভেজ


দেশের ৩৭টি সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লাগাতার কর্মবিরতিতে বছরের শুরুতেই অনিশ্চয়তার মুখে পড়েছে উচ্চশিক্ষা। গতকাল থেকে শিক্ষকেরা লাগাতার কর্মবিরতি শুরু করায় বিশ্ববিদ্যালয়গুলোতে এই অনিশ্চয়তা শুরু হয়েছে। সিলেকশন গ্রেড বহাল, গ্রেড সমস্যা নিরসন ও পৃথক বেতন স্কেলের দাবিতে শিক্ষকেরা কঠোর অবস্থানে গেলেও গতকাল পর্যন্ত অর্থ ও শিক্ষা মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্টদের মধ্যে এ বিষয়ে তৎপরতা দেখা যায়নি।
আরও পড়ুন: 
কর্মবিরতিতে শিক্ষকেরা, ধীরে চলছে সরকার