দাবি না মানায় শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কলতাপাড়ার ডেল্টা স্পিনিং মিল নামের একটি কারখানায় বেতন-ভাতা বৃদ্ধির দাবি নির্ধারিত সময়ের মধ্যে মেনে না নেওয়ায় গতকাল শনিবার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন।

আন্দোলনকারী শ্রমিকেরা জানায়, গত ২৩ জুলাই শ্রমিকেরা শ্রম আইন অনুযায়ী বেতন-ভাতা প্রদান, মাসের ৫ তারিখের মধ্যে বেতন পরিশোধ করাসহ কয়েকটি দাবিতে কর্মবিরতি পালন করেন। ওই দিন কর্তৃপক্ষ এক মাসের মধ্যে শ্রমিকদের দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিয়েছিল।