প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালগাছি বাসস্ট্যান্ডে যাত্রীছাউনি নির্মাণের কাজ উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার জেলা প্রশাসক বিল্লাল হোসেন এ কাজ উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাড়াদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইফুল ইসলাম। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল সাবরিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরে এলাকাবাসী এ বাসস্ট্যান্ডে একটি যাত্রীছাউনি নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন। জেলা প্রশাসক নির্মাণকাজের উদ্বোধন করায় তাঁদের ওই দাবি পূরণ হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ