দাবিতে স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পরিবহনে ছাত্র অধিকার সংরক্ষণ ফোরামের উদ্যোগে গতকাল বুধবার থেকে শুরু হয়েছে পক্ষকালব্যাপী স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি। নগরের দেওয়ানহাট মোড়ে কর্মসূচির উদ্বোধন করেন লেখিকা মুশতারী শফি। ছাত্রদের জন্য পরিবহনে ভাড়া ৫০ শতাংশ কমানো, সিটি করপোরেশন ও বিআরটিসির উদ্যোগে ছাত্র ও সাধারণ যাত্রীদের জন্য পর্যাপ্ত বাস চালু, অযৌক্তিভাবে জ্বালানি তেলের দাম না বাড়ানোর দাবিতে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ সময় ফোরামের পক্ষে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নগর শাখার সাধারণ সম্পাদক আল কাদেরী, ছাত্র ফেডারেশন নেতা মোহাম্মদ রাসেল, তাজ নাহার, বিপ্লব বিজয় দাশ প্রমুখ। বক্তারা জানান, পক্ষকালব্যাপী কর্মসূচিতে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, শিক্ষাপ্রতিষ্ঠান, পাড়া-মহল্লায় স্বাক্ষর সংগ্রহ, পথসভা, ছাত্রসভা, মিছিল করা হবে। পরে জেলা প্রশাসক ও সিটি মেয়রকে স্মারকলিপি দেওয়া হবে। এতেও দাবি আদায় না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।