দাবির মুখে অর্থনীতি বিভাগের সভাপতির পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সভাপতির বিরুদ্ধে কর্তব্যে অবহেলা ও শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে। ওই অভিযোগের ভিত্তিতে শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার তাঁর পদত্যাগের দাবি জানান এবং সভাপতির কক্ষে তালা ঝুলিয়ে দেন। পরে বিভাগীয় সভাপতি জাহাঙ্গীর আলম নিজেই পদত্যাগ করেন।শিক্ষার্থীরা অভিযোগ করেন, ‘সভাপতি নিয়মিত বিভাগে না এসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেন। বিভাগের প্রতি দায়িত্বে অবহেলার কারণে সেশনজট বাড়ছে এবং এসব ব্যাপার নিয়ে তাঁর সঙ্গে কথা বলতে গেলে তিনি শিক্ষার্থীদের সঙ্গে অশোভন ও অসদাচরণ করেন।’ এ ব্যাপারে জাহাঙ্গীর আলম কোনো মন্তব্য করতে রাজি হননি।ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আলাউদ্দিন গতকাল প্রথম আলোকে বলেন, ‘পদত্যাগপত্র পেয়েছি। সেটা এখনো গৃহীত হয়নি।’