প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেডিকেলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের দাবিকে সমর্থন করে আজ শনিবার দেশের বিভাগীয় ও জেলা শহরে বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।
গতকাল শুক্রবার বিকেলে এক বিবৃতিতে ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এ কর্মসূচির ঘোষণা দেন। বিবৃতিতে মেডিকেলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত পোষণ করে দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি দেওয়া হয়। পাঁচ দফা দাবিও জানানো হয়।
দাবিগুলো হলো মেডিকেলে ভর্তি পরীক্ষা বাতিল, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচার, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার বিচার, গ্রেপ্তার করা শিক্ষার্থীদের মুক্তি এবং নতুন করে ভর্তি পরীক্ষা নেওয়া।