দাম কমানোয় সুষম সার ব্যবহার নিশ্চিত হয়েছে: কৃষিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মতিয়া চৌধুরী । ফাইল ছবি
মতিয়া চৌধুরী । ফাইল ছবি

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, সারের ক্রয়মূল্য চারবার কমানোর ফলে সুষম সার ব্যবহার নিশ্চিত হয়েছে। বর্তমানে ইউরিয়া, টিএসপি, এমওপি ও ডিএপি সারের বাজার মূল্য কেজি প্রতি যথাক্রমে ১৬ টাকা, ২২ টাকা, ১৫ এবং ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তিনি আজ শনিবার জাতীয় সংসদে স্বতন্ত্র সদস্য তাজবী আলম সিদ্দিকীর এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
, কৃষকদের মধ্যে উন্নত প্রযুক্তি বিস্তারে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। কৃষক পর্যায়ে সার প্রাপ্তি সহজলভ্য করা হয়। এই নীতিমালার আওতায় প্রতি ইউনিয়নে একজন করে সার ডিলার এবং নয়জন করে খুচরা সার বিক্রেতা নিয়োগ প্রদান, কৃষকদের সারের চাহিদা তাৎক্ষণিক দূর করতে সরকার কর্তৃক সার বিতরণ মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। এ ছাড়া বোরো মৌসুমে সবচেয়ে বেশি গুটি ইউরিয়া ব্যবহারে কৃষকদের উৎসাহিত করা হয়েছে, বোরো মৌসুমে সেচ কাজে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অগ্রাধিকার প্রদান, উচ্চ ফলনশীল ও মানসম্পন্ন বীজের সরবরাহ বৃদ্ধিকরণ ও কৃষি যান্ত্রিকীকরণ ২৫ ভাগ ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি কৃষক পর্যায়ে সরবরাহ করা হচ্ছে। বর্তমানে এ ভর্তুকির হার শতকরা ৩০ শতাংশে উন্নীত করা হয়েছে।

মতিয়া চৌধুরী বলেন, আউশ মৌসুমের উপযোগী উচ্চ ফলনশীল ব্রি ধান-২৬, ব্রি ধান-২৭, ব্রি ধান-৪২, ব্রি ধান-৪৩ ও ব্রি ধান-৪৮ আবাদ সম্প্রসারণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ধৈঞ্চা চাষ, খামারজাত সার এবং জৈব সার উৎপাদন ও ব্যবহার সম্প্রসারণ করা হচ্ছে। সারা দেশে ৭২৭টি কৃষক তথ্য ও পরামর্শ কেন্দ্র স্থাপন ও কৃষকদের প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ প্রদান হচ্ছে। বাসস