দাম কমানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবিলম্বে গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর দাবি জানিয়েছে মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক সংঘ। গত রোববার সন্ধ্যায় শহরের চৌমোহনায় সংগঠনের কার্যালয়ে জেলা শ্রমিক সংঘের সভাপতি সোহেল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ দাবি জানানো হয়। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির কোষাধ্যক্ষ মীর মো. জসিমউদ্দিন ও হোটেল শ্রমিক ইউনিয়ন সদর উপজেলা কমিটির সভাপতি তারেশ বিশ্বাস। এতে জেলা রিকশা শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক দুলাল আহমেদ, রিকশা শ্রমিকনেতা মো. জসিম উদ্দিন প্রমুখ বক্তৃতা করেন।