দাম কমানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিজেলসহ সব জ্বালানি তেলের দাম ২৫ টাকা নির্ধারণ ও কৃষি উপকরণের দাম কমানোর দাবিতে গতকাল বুধবার রংপুরে বিক্ষোভ হয়েছে। সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের উদ্যোগে বেলা ১১টায় প্রেসক্লাব এলাকা থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাছারিবাজারে গিয়ে পথসভায় মিলিত হয়। সংগঠনের আহ্বায়ক মনিরুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সদস্য কাজী ওহাব, বিষ্ণু চরণ, আতিয়ার রহমান প্রমুখ। পথসভা শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।