প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যাস ও বিদ্যুতের দাম কমানো ও গ্যাস-বিদ্যুৎ খাতে দুর্নীতির মাধ্যমে লোপাট টাকা উদ্ধারের দাবিতে ‘গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ’ কেন্দ্রীয় কমিটি গতকাল মঙ্গলবার সিলেট বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে। বেলা ১১টায় পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আতাউর রহমান পীর ও সদস্যসচিব মকসুদ হোসেন স্মারকলিপিটি বিভাগীয় কমিশনার জামাল উদ্দীন আহমেদের কাছে হস্তান্তর করেন।