দাম কমায় মুলা নিয়ে বিপাকে কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার কৃষকেরা আলুর পর এখন মুলা নিয়ে চরম বিপাকে পড়েছেন। মুলার দাম কমে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ উপজেলার হাট-বাজারে এখন প্রতি মণ মুলা ৩০-৪০ টাকায় বিক্রি হচ্ছে।সোমবার উপজেলার ছাতিয়ানগ্রাম হাটে বিক্রি করতে না পেরে অনেক কৃষক মুলা ফেলে রেখে চলে যান। এখানে মুলা বিক্রি করতে আসা দুর্গাপুর গ্রামের কৃষক আবদুল করিম বলেন, ‘তিনি দুই মণ মুলা বিক্রি করার জন্য হাটে নিয়ে এসেছিলেন। সকালের দিকে পাইকারেরা প্রতি মণ মুলা ৪০ টাকা দরে কিনতে চাইলেও দুপুরের দিকে তাঁরা মুলা কেনা বন্ধ করে দেন। এ অবস্থায় তিনি মুলা হাটে ফেলে রেখে চলে এসেছেন। কারণ উৎপাদন খরচ বাদেও প্রতি মণ মুলা জমি থেকে তুলতে এবং তা পরিবহন করে হাটে আনতে তাঁর প্রায় ৫০ টাকা পড়ে গেছে। হাটে মুলা কিনতে আসা পাইকার আবদুর রাজ্জাক বলেন, তাঁরা প্রতি মণ মুলা ৪০ থেকে ৫০ টাকা মণ দরে কিনেছেন। তিনি আরও বলেন, মুলাগুলো তিনি গাজীপুর চৌরাস্তার মোড়ের বাজারে ছয়-সাত টাকা কেজি দরে বিক্রি করছেন।