দাম নির্ধারণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসন্ন রমজানে সিলেট শহরে মাংসের দাম নির্ধারণ করে দিয়েছে সিটি করপোরেশন। গতকাল নগর ভবনে আয়োজিত এক সভা থেকে এ দাম নির্ধারণ করা হয়। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিবের সভাপতিত্বে এ সভায় সব ওয়ার্ডের কাউন্সিলর, বিভিন্ন মসজিদের ইমাম, মহানগর পুলিশের সহকারী উপকমিশনার (এডিসি) ফালগুনী পুরকায়স্থ, সিলেট চেম্বারের পরিচালক মো. লায়েস উদ্দিন, পিডিবির সহকারী প্রকৌশলী জিয়াউল হাসান, মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি মো. লাল মিয়া প্রমুখ বক্তব্য দেন। সভা শেষে প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, নির্ধারিত দামের বেশি দরে মাংস বিক্রি করলে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হবে।