প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পটিয়া উপজেলার ১০টি পশুর হাটে বেচাকেনা জমে উঠেছে। এর বাইরে উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লায় বসেছে ভাসমান পশুর হাট। পশুর ঘাটতি না থাকলেও ক্রেতাদের অভিযোগ, অতিরিক্ত মুনাফার আশায় ব্যাপারীরা দাম বেশি হাঁকাচ্ছেন। ক্রেতারা বলছেন, অন্য বছরের তুলনায় এবার পশুর দাম প্রায় ৩০ শতাংশ বেশি।
উপজেলার বিভিন্ন হাট ঘুরে দেখা গেছে, ক্রেতাদের মূল আগ্রহ ছোট ও মাঝারি আকারের গরুর দিকে। এর মধ্যে লাল রঙের গরুর চাহিদা বেশি।
পটিয়া পোস্ট অফিস মোড়ের ব্যবসায়ী দিদারুল আলম বলেন, ‘এবার যে মহিষ ৮৯ হাজার টাকায় কিনেছি, গত বছর একটি মহিষ ৬৫ হাজার টাকায় কিনেছিলাম।’
পটিয়া উপজেলা পশুসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলমগীর বলেন, গত বছর উপজেলার ২২টি ইউনিয়নে গরু কোরবানি হয়েছে ৪৮ হাজার ৩৪৬টি, মহিষ ৫ হাজার ৪৭৮টি এবং ছাগল-ভেড়া ২০ হাজার ১১৫টি।