দাম নেই, শত মণ টমেটো সড়কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাম কমে যাওয়ায় চাষিরা রাগে, দুঃখে গতকাল সোমবার বগুড়া-ঢাকা মহাসড়কের বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল হাট এলাকায় ১০০ মণ টমেটো ফেলে দিয়েছেন।এলাকাবাসী সূত্রে জানা গেছে, এ বছর টমেটো চাষ করে অনেক চাষি লাভবান হয়েছেন। কয়েক দিন আগেও বাজারে এক মণ টমেটো ২০০-৩০০ টাকায় বিক্রি হয়েছে। অথচ গতকাল সেই টমেটো নয়মাইল হাটে ১০ টাকা থেকে সর্বোচ্চ ৬০ টাকা মণ দরে বিক্রি হয়েছে। তাই অনেক চাষি প্রত্যাশিত দাম না পেয়ে এ হাটে বিক্রি করার জন্য নিয়ে আসা টমেটো মহাসড়ক ও এর দুই পাশে ফেলে দিয়েছেন।সিরাজগঞ্জের কাজিপুরের হরিনাথপুর গ্রামের চাষি মাহমুদ হোসেন জানান, তিনি এ হাটে গতকাল ১৩ মণ টমেটো বিক্রি করতে নিয়ে আসেন। এর মধ্যে অর্ধেক টমেটো ৭০০ টাকায় বিক্রি করেছেন। দাম না বলায় বাকি অর্ধেক তিনি রাগে ও ক্ষোভে মহাসড়কে এনে ফেলে দেন।