প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর মাধবদীতে বেশি দামে মুড়ি বিক্রির দায়ে এক দোকানদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী হাকিম মেহেদী হাসান। বিকেলে মাধবদী বাজারে অভিযান চালানো হয়। সেখানে ত্রিনাথ স্টোরে প্রতি কেজি মুড়ি ৮০ টাকা দরে বিক্রি করা হচ্ছিল, যার প্রকৃত দাম ৫০-৬০ টাকা। বাজার কমিটির নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে মুড়ি বিক্রি করায় ভোক্তা অধিকার আইনে মাধবদীর ত্রিনাথ স্টোরের মালিক মতিলাল দাসকে জরিমানা করা হয়।