দামুড়হুদায় এক নারীকে শ্বাসরোধ করে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর গ্রামে স্বামী পরিত্যক্ত এক নারীকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পুলিশ গতকাল শুক্রবার গ্রামের একটি বাগান থেকে তাঁর লাশ উদ্ধার করেছে।
ওই নারীর নাম শাহানারা খাতুন (৪০)। তিনি জগন্নাথপুর গ্রামের আবদুল আজিজ খানের মেয়ে। গতকাল সকালে পুলিশ তাঁর লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
দামুড়হুদা থানার এসআই এমদাদ হোসেন জানান, প্রাথমিক তদন্তে মনে হয়েছে, শাহানারাকে শ্বাসরোধে হত্যার পর লাশ বাঁশগাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।