দামুড়হুদায় গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানার পুলিশ গণধর্ষণ মামলার আসামি দেলোয়ার হোসেন ওরফে দলুকে (৩০) গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর তাঁর স্বীকারোক্তি অনুযায়ী দেশে তৈরি একটি আগ্নেয়াস্ত্র (শাটারগান) ও একটি গুলি উদ্ধার করা হয়েছে।
দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের কালিয়াবকরি গ্রামের বাড়ি থেকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে স্বীকারোক্তি অনুযায়ী রাত দুইটার দিকে তাঁর শয়নকক্ষ থেকে শাটারগান ও গুলি উদ্ধার করা হয়। দেলোয়ার কালিয়াবকরি গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে।
গত ২৬ ডিসেম্বর রাতে পাঁচ-ছয়জন দুর্বৃত্ত কালিয়াবকরি গ্রামের এক গৃহবধূকে (৪০) অস্ত্রের মুখে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এরপর তাঁকে গ্রামের একটি মাঠে নিয়ে হাত-পা ও মুখ বেঁধে গণধর্ষণ করে। ওই ঘটনায় দুর্বৃত্তদের নামধাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়।