দামুড়হুদা সীমান্তে বিএসএফের গুলি, বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সীপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে গত রোববার রাতে বাংলাদেশি নাগরিক আহাদ আলী হালসোনা (৩২) নিহত হয়েছেন। সীমান্তের ৯৩ নম্বর মূল স্তম্ভের (পিলার) কাছে তিনি গুলিবিদ্ধ হন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-৬) পরিচালক লে. কর্নেল এস এম মনিরুজ্জামান। পুলিশ গতকাল সোমবার সকালে আহাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। তাঁর বাড়ি সীমান্তের কাছাকাছি কুতুবপুর গ্রামে।