দামুড়হুদার সেই ভাটাটি বন্ধ করে দিয়েছে প্রশাসন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মোক্তারপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ঘেঁষা নিউ সোনালী ব্রিকস নামের ইটভাটাটি প্রশাসন বন্ধ করে দিয়েছে। জেলা প্রশাসক ভোলানাথ দের নির্দেশে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম এহতেশামুল হক গত বৃহস্পতিবার সরেজমিন গিয়ে ভাটার মালিক আনোয়ার হোসেনকে ইট তৈরির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন।গত ১৮ ডিসেম্বর প্রথম আলোয় ‘ধুলো-বালি, কালো ধোঁয়ায় পড়াশোনা করা দায়’ শীর্ষক একটি প্রতিবেদন ছাপা হয়।