দামুড়হুদায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বোয়ালমারী গ্রামে সশস্ত্র সন্ত্রাসীরা অজ্ঞাত এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে। দামুড়হুদা থানার পুলিশ আজ সোমবার সকাল ১০টায় গ্রামের সদরপুকুরপাড় ছাগলেরহাট এলাকা থেকে লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী দামুড়হুদা থানার সহকারী পরিদর্শক (এসআই) মো. আবদুল্লাহ আল মামুন জানান, নিহত ব্যক্তির পরনে শুধু লুঙ্গি এবং পাশে একজোড়া স্যান্ডেল পড়ে ছিল। সন্ত্রাসীরা মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি করায় মুখোমণ্ডল ছিন্নভিন্ন হয়ে যায়। যে কারণে চেনা যাচ্ছে না।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খুনের কারণ ও নিহতের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় দামুড়হুদা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।