দামুড়হুদায় যুবলীগের দুই পক্ষে সংর্ঘষে পুলিশসহ আহত ৩০
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা শহরে গত রোববার রাতে যুবলীগের দুই পক্ষের সংঘর্ে পুলিশসহ ৩০ জন আহত হয়েছে। এ সময় কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে আটটার দিকে উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু তালেবের ভাই মোতালেব চার-পাঁচজন সঙ্গী নিয়ে াঁপাড়ার একটি দোকানে বসে মদ্যপান করছিলেন। মুকুল নামের এক ব্যক্তি এর প্রতিবাদ করলে মোতালেবের সঙ্গীরা তাঁকে মারধর করেন। এ সময় স্থানীয় যুবকেরা মোতালেবের সঙ্গী ফয়েজকে মারধর করেন। এরপর মোতালেব বাড়ি গিয়ে ভাই ও প্রতিবেশীদের ডেকে নিয়ে আসেন। তাঁরা ধারাল অস্ত্র নিয়ে াঁপাড়ায় ঢুকে পড়েন। এ সময় স্থানীয় ইউনিয়ন পরিদের সদস্য ও উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ইউসুফ আলী ানের লোকজন বাধা দিলে দুই পক্ষে সংর্ঘ বেধে যায়। বর পেয়ে দামুড়হুদা থানা থেকে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতিতে এই সংর্ে উভয় পক্ষের ২৬ জন আহত হয়। আহত ব্যক্তিদের চুয়াডাঙ্গা সদর হাসপাতাল, দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।ইউসুফ আলী অভিযোগ করেন, দামুড়হুদা থানার উপপরিদর্শক (এসআই) শে শোয়েব আলীর উপস্থিতিতে আবু তালেবের লোকজন ব্যবসায়ী সিরাজুল মল্লিকসহ পাঁচজনের বাড়িতে ভাঙচুর চালায় এবং লুটপাট করে।